ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম লম্বা চুল কেটে নতুন লুকে আর্লিং হালান্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিবিদ গ্রুপে কর্পোরেট নিষ্ঠুরতা: অন্তঃসত্ত্বা কর্মী বরখাস্ত, গর্ভেই সন্তানের মৃত্যু! শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন?

লটারি জিতে রাতারাতি কোটিপতি স্যানিটারি মিস্ত্রি

লটারি জিতে রাতারাতি কোটিপতি হয়েছেন একজন স্যানিটারি মিস্ত্রি। ভারতের হারিয়ানা রাজ্যের সিরসার বাসিন্দা মঙ্গল দেড় কোটি রুপির লটারি জিতেছেন। পরে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সিরসার খয়েরপুরের বাসিন্দা মঙ্গল বলেছেন, লটারির অর্থ দিয়ে প্রথমেই একটি বাড়ি তৈরি করবেন তিনি। তার কথায়, আমি দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় থাকি। এবার লটারির টাকায় নিজের একটা বাড়ি করবো।

মঙ্গল জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় তিনি লটারির টিকিট মেলাতে গিয়েছিলেন। তখন নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি যে, তিনিই প্রথম পুরস্কার জিতেছেন। পরে কয়েকবাড় টিকিটের নম্বর মিলিয়ে দেখে মঙ্গল নিশ্চিত হন প্রথম পুরস্কার তারই। গ্রামে তার লটারি জেতার খবর পৌঁছালে প্রতিবেশিরা মঙ্গলকে স্বাগত জানানোর জন্য ঢাক-ঢোল নিয়ে প্রস্তুত হন। গ্রামে ঢুকতেই মঙ্গলকে নিয়ে উচ্ছ্বাসে মাতেন গ্রামবাসীরা, পাশাপাশি মিষ্টিও বিতরণ হয়।

জানা গেছে, গত ৫-৬ বছর ধরে তিনি লটারির টিকিট কিনছেন মঙ্গল। তবে কোটিপতি হতে তাকে অর্ধ দশকেরও বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়েছে। মঙ্গল বলেছেন, বাড়ি তৈরির পরে, তিনি মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বাকি অর্থ সঞ্চয় করবেন। এছাড়া এই অর্থের একটা অংশ অনুদান দিতে চান এই স্যানিটারি মিস্ত্রি। তার স্ত্রী বন্দনা গণমাধ্যমকে জানান, মঙ্গল গত কয়েক বছর ধরে লটারির টিকিট কিনছেন। এবার যে লটারি জিতলো। যখন থেকে সে লটারি জিতেছে, তখন থেকেই নিজের বাড়ি এবং আমাদের মেয়ের ভবিষ্যত নিয়ে ভাবছে।”

প্রতিবেশী মহেন্দ্রপাল বলেছেন: “আমি খুব খুশি যে মঙ্গল একটি লটারি জিতেছে। দেড় কোটি রুপি জেতায় তাকে অভিনন্দন জানাই এবং তার একটি সমৃদ্ধ ভবিষ্যত কামনা করছি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

লটারি জিতে রাতারাতি কোটিপতি স্যানিটারি মিস্ত্রি

আপডেট সময় : ০১:২২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪