ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম লম্বা চুল কেটে নতুন লুকে আর্লিং হালান্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিবিদ গ্রুপে কর্পোরেট নিষ্ঠুরতা: অন্তঃসত্ত্বা কর্মী বরখাস্ত, গর্ভেই সন্তানের মৃত্যু! শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন?

বাংলাদেশের পতাকা অবমাননার সময় পশ্চিমবঙ্গে হাতেনাতে গ্রেফতার ৩ যুবক

বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) বারাসাত রেলস্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় জনবহুল বারাসাত রেলস্টেশনে বাংলাদেশের জাতীয় পতাকা এঁকে তার ওপর দাঁড়িয়ে অবমাননা করছিল হিন্দু সনাতনী সংগঠন বজরং দলের সদস্যরা। এসময় খবর পেয়ে বারাসাত থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মধ্যে থেকে প্রথমে দুইজনকে গ্রেফতার করে। পরে আরও একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ওই তিন যুবকের নাম, আর্য দাস, সুবীর দাস ও রিপন চ্যাটার্জী। এ ব্যাপারে বজরং দলের সংগঠন প্রধান বাপন বিশ্বাস জানান, বাংলাদেশে ভারতীয় পতাকা অবমাননার প্রতিশোধ নিতেই তারা এই ধরনের কর্মসূচি নিয়েছেন। হুঁশিয়ারি দেন, গ্রেফতার তিন যুবককে পুলিশ না ছাড়লে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।

সম্প্রতি ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাস ভাঙচুর ও হামলার অভিযোগে গ্রেফতার হয়েছেন ৭ জন এবং সাসপেন্ড করা হয় তিন পুলিশ কর্মকর্তাকে। তারপরই নড়েচড়ে বসে দিল্লীর এবং ত্রিপুরা রাজ্য সরকার। কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয় আগরতলায় বাংলাদেশ হাইকমিশনের অফিসে। নিরাপত্তার কথা জানিয়ে দূতাবাস বন্ধ করে দেয় অন্তর্বর্তী সরকার।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

বাংলাদেশের পতাকা অবমাননার সময় পশ্চিমবঙ্গে হাতেনাতে গ্রেফতার ৩ যুবক

আপডেট সময় : ০৩:৩৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪