ঢাকা ১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম লম্বা চুল কেটে নতুন লুকে আর্লিং হালান্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিবিদ গ্রুপে কর্পোরেট নিষ্ঠুরতা: অন্তঃসত্ত্বা কর্মী বরখাস্ত, গর্ভেই সন্তানের মৃত্যু! শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন?

ট্রাম্পকে এবার অভিনন্দন জানালেন শাহবাজ শরীফ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ভূমিধস জয়ের পর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বক্তব্য দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর আগে ফক্স নিউজের পূর্বাভাসে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন। ফক্স নিউজ তাদের পূর্বাভাসে বলেছে, ট্রাম্প এখন পর্যন্ত ২৭৭ ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন। অন্যদিকে কমলার ঝুলিতে ২২৬ ইলেক্টোরাল ভোট।  এরই মধ্যে ট্রাম্পকে অভিনন্দন জানানো শুরু করেছেন বিশ্বনেতারা। ট্রাম্পকে বন্ধু উল্লেখ করে ইতোমধ্যে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ট্রাম্পকে এবার অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শাহবাজ শরীফ লিখেছেন, পাকিস্তান-মার্কিন অংশীদারিত্বকে আরও জোরদার ও বিস্তৃত করতে পরবর্তী প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য  আমি উন্মুখ হয়ে আছি। এর আগে এক্সে মোদি লিখেছেন, ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য আমার বন্ধু ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন। পোস্টে মোদি ট্রাম্পের আগের মেয়াদের সাফল্যের প্রশংসা করেছেন। মোদি বলেছেন, ভারত-মার্কিন ব্যাপক বৈশ্বিক ও কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে আমাদের সহযোগিতার পুনর্নবীকরণের জন্য উন্মুখ হয়ে আছি। আসুন একসঙ্গে আমাদের জনগণের উন্নতির জন্য,  বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য কাজ করি।

ট্রাম্পের ঘনিষ্ট বন্ধু হিসেবে পরিচিত নরেন্দ্র মোদি। বেশ কয়েকদিন আগেও ট্রাম্প মোদিকে এক এক্স বার্তায় ভালো বন্ধু হিসেবে উল্লেখ করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

ট্রাম্পকে এবার অভিনন্দন জানালেন শাহবাজ শরীফ

আপডেট সময় : ০৯:১৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪