ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম লম্বা চুল কেটে নতুন লুকে আর্লিং হালান্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিবিদ গ্রুপে কর্পোরেট নিষ্ঠুরতা: অন্তঃসত্ত্বা কর্মী বরখাস্ত, গর্ভেই সন্তানের মৃত্যু! শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন?

ট্রাম্প ২৪৮, কমলা ২১৬

যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচনে আজ কে হতে যাচ্ছেন দেশটির পরবর্তী রাষ্ট্রপ্রধান? কমালা হ্যারিস, নাকি ডোনাল্ড ট্রাম্প- কাকে বেছে নেবেন আমেরিকার ভোটাররা? ইতোমধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ফল ঘোষণা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে। এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত ফক্স নিউজের লাইভ পূর্বাভাসে বলা হয়েছে, রিপাবলিকান প্রার্থী ট্রাম্প অনেক ব্যবধানে এগিয়ে আছেন। ট্রাম্প ২৪৮ ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন। অন্যদিকে কমলার ঝুলিতে ২১৬ ইলেক্টোরাল ভোট।   

এ ছাড়া  আল জাজিরার পূর্বাভাসে বলা হয়েছে, ট্রাম্প ২৩০টি এবং কমলা ২০৫টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। এছাড়া নিউ ইয়র্ক টাইমসের পূর্বাভাস বলছে, ট্রাম্প ২৪৬টি এবং কমলা ২১০টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন। বার্তাসংস্থা এপির পূর্বাভাসেও অনেক ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প।  

এ ছাড়া বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিতি পাওয়া অধিকাংশ সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্যে প্রাথমিক ফলাফলে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।  

এখন পর্যন্ত ট্রাম্প জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা এবং পেনসিলভেইনিয়ায় এগিয়ে আছেন। এসব রাজ্যে বেশিরভাগ ভোট গণনা করা হয়ে গেছে। অ্যারিজোনা ও উইসকনসিনেও ট্রাম্প ডেমোক্র্যাট কমলা হ্যারিসের চেয়ে কিছুটা এগিয়ে আছেন। এ দুই রাজ্যে অর্ধেকের বেশি ভোট গণনা হয়েছে।

আর হ্যারিস এগিয়ে রয়েছেন শুধু মিশিগানে, সেখানে ৩২% ভোট গণনা হয়েছে। এসব পূর্বাভাস সঠিক হলে ট্রাম্পই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

ট্রাম্প ২৪৮, কমলা ২১৬

আপডেট সময় : ০৬:১৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪