ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম লম্বা চুল কেটে নতুন লুকে আর্লিং হালান্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিবিদ গ্রুপে কর্পোরেট নিষ্ঠুরতা: অন্তঃসত্ত্বা কর্মী বরখাস্ত, গর্ভেই সন্তানের মৃত্যু! শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন?

সুইং স্টেট নর্থ ক্যারোলিনায় ট্রাম্পের বিশাল জয়

সুইং স্টেট হিসেবে পরিচিত নর্থ ক্যারোলিনায় বিশাল জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ১৬টি ইলেক্টোরাল কলেজ ভোট নিয়ে নর্থ ক্যারোলিনায় জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।বিবিসি বলছে, ট্রাম্পের প্রচারণার জন্য এই জয় গুরুত্বপূর্ণ, কেননা এর মাধ্যমে নির্বাচনে জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট পাওয়ার পথে এগিয়ে গেলেন ট্রাম্প।

ট্রাম্প ২০১৬ সালে এই রাজ্যে তিন দশমিক ৬৬ শতাংশ এবং ২০২০ সালে এক দশমিক ৩৪ শতাংশ ভোটের ব্যবধানে জয়ী হন।

ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে এই রাজ্যে সর্বশেষ ২০০৮ সালে বারাক ওবামা জয়ী হয়েছিলেন। তবে বারাক ওবামা ২০১২ সালে তার পুনর্নির্বাচনের সময় রিপাবলিকান প্রার্থী মিট রমনির কাছে নর্থ ক্যারোলিনা হারান।

এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত বিবিসি, আল জাজিরা, ফক্স নিউজ, নিউ ইয়র্ক টাইমস, এপির লাইভ পূর্বাভাসগুলোতে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প অনেক ব্যবধানে এগিয়ে আছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

সুইং স্টেট নর্থ ক্যারোলিনায় ট্রাম্পের বিশাল জয়

আপডেট সময় : ০৫:২৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪