ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম লম্বা চুল কেটে নতুন লুকে আর্লিং হালান্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিবিদ গ্রুপে কর্পোরেট নিষ্ঠুরতা: অন্তঃসত্ত্বা কর্মী বরখাস্ত, গর্ভেই সন্তানের মৃত্যু! শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন?

ট্রাম্পের জয়ের ভবিষ্যদ্বাণী করল ভাইরাল পিগমি জলহস্তী!

বহুল প্রত্যাশিত মার্কিন নির্বাচনে ভোটাররা যখন ভোট দিচ্ছেন, তখন থাইল্যান্ডের ভাইরাল ছোট্ট পিগমি জলহস্তী মু দেং ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসবেন বলে ভবিষ্যদ্বাণী করেছে।চোনবুরি প্রদেশের খাও খেও খোলা চিড়িয়াখানায় ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও ট্রাম্পের নাম লেখা দুটি ফল উপহার দেওয়া হয় মু দেং-কে।

চিড়িয়াখানা থেকে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, চার মাস বয়সী মু দেং ট্রাম্পের নাম নির্বাচন করে। পরে দ্রুত সোশ্যাল মিডিয়ায় এটি ছড়িয়ে পড়ে।

চলতি বছরের সেপ্টেম্বরে মু দেং-এর ছবি অনলাইনে ভাইরাল হয়। মাত্র দুই মাস বয়সেই ইন্টারনেটে জনপ্রিয় হয়ে ওঠে। বহু মিমস তৈরি হয় তাকে নিয়ে।

পিগমি হিপ্পো ফাউন্ডেশনের ওয়েবসাইট অনুসারে, পশ্চিম আফ্রিকায়, বিশেষ করে প্রধানত লাইবেরিয়াতে পাওয়া যায় এই প্রজাতির জলহস্তী। বন্য অঞ্চলে আর মাত্র ২ হাজারের মতো পিগমি জলহস্তী অবশিষ্ট রয়েছে। একটি আদর্শ জলহস্তীর মাপের তুলনায় পিগমি জলহস্তী প্রায় অর্ধেক এবং ওজন প্রায় তিন চতুর্থাংশ কম।

তথ্যসূত্র: টিআরটি

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

ট্রাম্পের জয়ের ভবিষ্যদ্বাণী করল ভাইরাল পিগমি জলহস্তী!

আপডেট সময় : ১০:৩৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪