ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম লম্বা চুল কেটে নতুন লুকে আর্লিং হালান্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিবিদ গ্রুপে কর্পোরেট নিষ্ঠুরতা: অন্তঃসত্ত্বা কর্মী বরখাস্ত, গর্ভেই সন্তানের মৃত্যু! শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন?

হামাস আর গাজা শাসন করবে না : নেতানিয়াহু

ইসরাইলি সেনাবাহিনীর হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবির পর বৃহস্পতিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস আর গাজা শাসন করবে না।

জেরুজালেম থেকে সিনহুয়া জানায়, নেতানিয়াহু একটি ভিডিও বিবৃতিতে বলেছেন, ‘হলোকাস্টের পর থেকে যে ব্যক্তি আমাদের জাতির ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর হত্যাকাণ্ড সংঘটিত করেছে, তাকে আজ নিকেশ করা হয়েছে।’ ‘হামাস আর গাজা শাসন করবে না।’

গাজায় যারা ইসরাইলিদের জিম্মি করে রেখেছে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যে তার অস্ত্র রাখে সমর্পণ করবে এবং জিম্মিদের ফিরিয়ে দেবে, আমরা তাকে ছেড়ে দেব এবং বাঁচতে দেব আর যে তাদের ক্ষতি করবে, তার রক্ত ​​তার নিজের মাথায় থাকবে।’

নেতানিয়াহু এই অঞ্চলের জনগণকে ‘অশুভের অক্ষ রুখে দিতে এবং সমগ্র অঞ্চলে একটি শান্তি ও সমৃদ্ধির ভিন্ন ভবিষ্যৎ গড়ার’ আহ্বান জানান।

এদিকে, ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বলেছেন, ‘সিনওয়ারকে খতম করা শহিদ সৈন্যদের পরিবার এবং অপহরণকারীদের কাছে একটি স্পষ্ট বার্তা যে আমরা সবকিছু করছি এবং করা অব্যাহত রাখব।’

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী এবং ইসরাইলি নিরাপত্তা সংস্থা বৃহস্পতিবার যৌথভাবে নিশ্চিত করেছে যে বুধবার ইসরাইলি সেনাদের হাতে গাজা উপত্যকায় হামাস নেতা সিনওয়ার নিহত হয়েছেন।  হামাস সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

হামাস আর গাজা শাসন করবে না : নেতানিয়াহু

আপডেট সময় : ০৩:১৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪