ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম লম্বা চুল কেটে নতুন লুকে আর্লিং হালান্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিবিদ গ্রুপে কর্পোরেট নিষ্ঠুরতা: অন্তঃসত্ত্বা কর্মী বরখাস্ত, গর্ভেই সন্তানের মৃত্যু! শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন?

আইএমএফের চেয়ে বেশি টাকা দিতাম’ ‘বন্ধুত্ব থাকলে

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

ভারতের সঙ্গে এই মুহূর্তে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে পাকিস্তানকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চেয়ে বেশি বেলআউট প্যাকেজ দিতো দেশটি। এমনটাই বলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রোববার জম্মু ও কাশ্মীরের বান্দিপুরা জেলায় একটি নির্বাচনী র‍্যালিতে তিনি এ কথা বলেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, নির্বাচনী র‍্যালিতে কথা বলার সময় জম্মু ও কাশ্মীরের জন্য ২০১৪-১৫ সালে নরেন্দ্র মোদি ঘোষিত উন্নয়ন প্যাকেজের কথা উল্লেখ করেন রাজনাথ সিং।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ সময় বলেন, ‘জম্মু ও কাশ্মীরের উন্নয়নে ২০১৪-১৫ সালে বিশেষ প্যাকেজ ঘোষণা করে মোদিজি, যা এখন ৯০ হাজার কোটি রুপিতে পৌঁছেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে পাকিস্তান যে অর্থ চেয়েছে, এটা তার চেয়ে অনেক বেশি।’
এ সময় ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটি মন্তব্যের কথা মনে করিয়ে দেন বিজেপির এই নেতা। অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, ‘আমরা বন্ধু বদলাতে পারি, কিন্তু প্রতিবেশি বদলাতে পারি না।’
রাজনাথ সিং বলেন, ‘আমার পাকিস্তানি বন্ধুরা, আমি আপনাদের বলছি। সম্পর্কের টানাপোড়েন কেন? আমরা তো প্রতিবেশী। সুসম্পর্ক থাকলে আমরা আইএমএফের চেয়ে বেশি টাকা দিতাম তোমাদের।’
ভারত কাশ্মীরের উন্নয়নে অর্থ দিলেও পাকিস্তান ভুল পথে দিচ্ছে বলেও দাবি করেন রাজনাথ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

আইএমএফের চেয়ে বেশি টাকা দিতাম’ ‘বন্ধুত্ব থাকলে

আপডেট সময় : ০৩:০১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪