ঢাকা ০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন? ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে কসবায় আটক ২ জন এক লাফে ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি

হজ ও ওমরাহ পালনে সৌদির নতুন নির্দেশনা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

২০২৫ সালে যারা পবিত্র হজ ও ওমরাহ পালনের পরিকল্পনা করছেন নিয়ে তাদের নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব সরকার। খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, যেসব মানুষের বয়স ৬৫ বছর বা তারও বেশি, কঠিন রোগে আক্রান্ত— যেমন হৃদরোগ, কিডনি, শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যা, ডায়বেটিস, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ক্যানসার, খুবই অসুস্থ, গর্ভবতী এবং ১২ বছরের কম বয়সী শিশু, তাদের এ বছর হজ ও ওমরাহ পালনের পরিকল্পনা বাদ দেওয়া উচিত।

কেননা হজ পালনে প্রায় ২৫ কিলোমিটার পথ হাঁটতে হবে, তাই তাদের সেই ধরনের শারীরিক সক্ষমতা থাকতে হবে।

দেশটির কর্তৃপক্ষ বলছে, যারা স্বাস্থ্যগত এবং শারীরিকভাবে সুস্থ আছেন, কেবল তারাই যেন হজে আসেন। কারণ আগামী বছরও হজ হবে গ্রীষ্মকালের প্রখর রোদ ও গরমের মধ্যে।

চলতি বছর হজ করতে গিয়ে প্রায় ১ হাজার ৩০০ মুসল্লির মৃত্যু হয়েছে। যাদের বেশির ভাগই মারা গেছেন অতিরিক্ত গরমের মধ্যে হেঁটে। হজের সময় সৌদিতে অস্বাভাবিকরকম তাপমাত্রা ছিল।

যেসব মানুষ অনুমতি ছাড়া হজ করতে গিয়েছিলেন তারা এই দীর্ঘ পথ হাঁটার পর বিশ্রাম করার জন্য কোনো জায়গা পাননি। এ ছাড়া পর্যাপ্ত পানিও পাননি অনেক হজযাত্রী। এতে করে খোলা ময়দানে অসুস্থ হয়ে মারা গেছেন অনেকে।

পরিস্থিতি তখন এমনও হয়েছিল যে, অনেকের মরদেহ সড়কে পড়ে ছিল। কিন্তু মানুষ ও যানবাহনের চাপের কারণে স্বাস্থ্যকর্মীরা দীর্ঘসময় পর্যন্ত সেগুলো উদ্ধার করতে পারেননি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ

হজ ও ওমরাহ পালনে সৌদির নতুন নির্দেশনা

আপডেট সময় : ০৫:১২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪