ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম লম্বা চুল কেটে নতুন লুকে আর্লিং হালান্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিবিদ গ্রুপে কর্পোরেট নিষ্ঠুরতা: অন্তঃসত্ত্বা কর্মী বরখাস্ত, গর্ভেই সন্তানের মৃত্যু! শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন?

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে নাইট ক্লাবে অভিযান, আটক বাংলাদেশি-সহ ৯৩ 

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে নাইট ক্লাবে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৯৩ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

নির্মাণ শ্রমিক হিসেবে ওয়ার্ক পারমিট, সেই ওয়ার্ক পারমিট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করলেও পরে বিনোদন কেন্দ্রে কাজ করতে দেখা যায় অনেককে।

শুক্রবার দিবাগত রাতে মেনজালারার একটি বিনোদন কেন্দ্রে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) পরিচালিত অভিযানে এসব তথ্য বেরিয়ে আসে।

ডেপুটি ডিরেক্টর জেনারেল অব ইমিগ্রেশন (অপারেশনস) জাফরি এমবোক তাহা বলেন, পুত্রজায়া, পেরাক, কেলান্তান এবং পার্লিসের ৭০ জন ইমিগ্রেশন কর্মকর্তা শুক্রবার রাত ১০টার দিকে মেনজালারা এবং বুকিত বিনতাংয়ের দুটি বিনোদন কেন্দ্রে একযোগে অভিযানে অংশ নেন।

অভিযানে ৯৩ জন বিদেশিকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ৬২ জন থাই নারী ও একজন থাই পুরুষ; ১০ জন ভিয়েতনামী নারী, ১১ জন চীনা অভিবাসী; পাঁচজন বাংলাদেশি পুরুষ; দুজন মিয়ানমারের পুরুষ এবং লাওস ও মঙ্গোলিয়ার একজন করে নারী।

তিনি বলেন, প্রাথমিক পরিদর্শনে দেখা গেছে গ্রেফতার হওয়া বেশিরভাগ বিদেশির পর্যটক হিসেবে ভিসা ছিল কিন্তু তাদের অধিকাংশেরই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। গ্রেফতার সব বিদেশিকে ডকুমেন্টেশন প্রক্রিয়ার জন্য পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে নাইট ক্লাবে অভিযান, আটক বাংলাদেশি-সহ ৯৩ 

আপডেট সময় : ০৩:৩৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪