সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সম্মেলন ভারতে, ঢাকায় আসছেন না পুতুল

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশ্ব স্বাস্থ্য অধিশাখার যুগ্ম সচিব মো. মামুনুর রশীদ গতকাল রবিবার বলেন, সম্মেলনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কার্যালয়ের। আগামী মাসে ঢাকায় হওয়ার কথা ছিল। এখন সম্মেলনটি হবে ভারতে তাদের কার্যালয়ে।

নয়াদিল্লি থেকে কূটনৈতিক একটি সূত্র জানায়, আগামী ১৪ থেকে ১৮ অক্টোবর নয়াদিল্লিতে সম্মেলনটি হবে।

শেখ হাসিনা গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে যান। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। দিল্লিতে সরকারি ব্যবস্থাপনায় কড়া নিরাপত্তায় রয়েছেন তাঁরা।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজের দেখভাল করে দিল্লিভিত্তিক আঞ্চলিক দপ্তরটি। এর প্রধান হিসেবে পাঁচ বছরের জন্য আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন পুতুল।

বাংলাদেশের কয়েকজন কূটনীতিক বলেন, আন্তর্জাতিক পর্যায়ে যাতায়াতে সায়মা ওয়াজেদ পুতুলের জাতিসংঘের ভ্রমণ দলিল ব্যবহার করার কথা, যা সাধারণভাবে জাতিসংঘ পাসপোর্ট হিসেবে গণ্য হয়। জাতিসংঘের কর্মকর্তা হিসেবে বিভিন্ন ক্ষেত্রে তাঁর বিশেষ আইনি ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ীই এই প্রাপ্যতায় হেরফের করার সুযোগও আছে।

দিল্লির এক কূটনীতিক বলেন, সম্মেলনের স্থান বদল হওয়ায় পুতুলের ঢাকায় যাওয়ার আপাতত কোনো সম্ভাবনা দেখছেন না তাঁরা। তিনি বলেন, অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা নিজের দেশে কূটনৈতিক ছাড় নাও পেতে পারেন। বিষয়টি নির্ভর করে তাঁর প্রতি সংশ্লিষ্ট দেশের সরকারের দৃষ্টিভঙ্গি ও তাঁকে জড়িয়ে অভিযোগের ধরন কী, তার ওপর।

সূত্র : আজকের পত্রিকা

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সম্মেলন ভারতে, ঢাকায় আসছেন না পুতুল

আপডেট সময় : ১০:০০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪