সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

আন্দোলনে শহীদদের তালিকা করা হচ্ছে, এখন পর্যন্ত ৮শ’ জনের নাম পাওয়া গেছে

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র-জনতার আত্মত্যাগের ফলে আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে আমাদের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে।

আজ বুধবার মিরপুরের পাইকপাড়ায় ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ কলেজ ছাত্র আহনাফের বাসায় তার পরিবারের সাথে সাক্ষাতকালে নাহিদ ইসলাম একথা বলেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের সময় ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে এসেছিলো, তাদের আত্মত্যাগের ফলে আজ আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। খুব শিগগিরই সকল শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একটি স্মরণসভা করা হবে। সেখানে আপনাদের উপস্থিতি কামনা করছি।নাহিদ ইসলাম বলেন, আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের এই দেশের মানুষ সারা জীবন মনে রাখবে। নাম না জানা অনেক ছাত্র-জনতা এ আন্দোলনে শহীদ হয়েছেন। তাদের তালিকা করা হচ্ছে। এখন পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়া গিয়েছে। শহীদদের জন্যই আমরা বেঁচে আছি। স্বাধীনভাবে, প্রাণ খুলে কথা বলতে পারছি।

তথ্য উপদেষ্টা আহনাফের ছোট ভাইয়ের পড়াশোনার খোজ-খবর নেন এবং এখন থেকে যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন।

এসময় বাসায় আহনাফের মা,বাবা, দুই ভাই এবং খালা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজধানীর বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র শফিক উদ্দিন আহমেদ আহনাফ (১৭) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে গত ৪ আগস্ট মিরপুর-১০ এ পুলিশের গুলিতে নিহত হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

আন্দোলনে শহীদদের তালিকা করা হচ্ছে, এখন পর্যন্ত ৮শ’ জনের নাম পাওয়া গেছে

আপডেট সময় : ০৩:০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪