ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

সুজানগরে পদ্মা নদীর ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন

পদ্মা নদীর ভাঙ্গন হতে সাতবাড়ীয়া বাজার ও গ্রাম রক্ষার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়ীয়া কাঞ্চন পার্ক ও মাছের আড়ত সংলগ্ন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পদ্মা নদী সংলগ্ন মাছের আড়তের সভাপতি দেলোয়ার হোসেন ঝন্টু, মৎস্যজীবী ইবাদুল ইসলাম, ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য নাবিয়া খাতুন, সালমা খাতুন, নুর মোহাম্মদ মন্ডল, নায়েব আলী, আলী মন্ডল, আমিন উদ্দিন খান, বক্কার প্রমুখ।

বক্তরা বলেন, অতিদ্রততম সময়ের মধ্যে যদি সাতবাড়ীয়ার কাঞ্চন পার্ক থেকে মাছের আড়ত পর্যন্ত জিও ব্যাগ না দেওয়া হয়, তাহলে এলাকার অনেক বসতবাড়ি নদী ভাঙ্গনে বিলীন হয়ে যাবে। সেই সাথে কাঞ্চন পার্ক সংলগ্ন বেড়ীবাঁধ ভেঙে সাতবাড়ীয়া বাজার, কলেজ, উচ্চ বিদ্যালয়, বালিকা বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ, মন্দিরসহ অসংখ্য বসত বাড়ি নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হবে।

তারা আরও বলেন, ইতিমধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করা হয়েছে, আমরা আশা করি যেন অতি দ্রুত সময়ে মধ্যে নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ দেওয়ার ব্যবস্থা করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

সুজানগরে পদ্মা নদীর ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন

আপডেট সময় : ১১:৫৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪