সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

সলঙ্গায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার জন নিহত

সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ট্রাক- মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মাইক্রোবাস চালক।
সোমবার (১৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এবিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, হাটিকুমরুল – বনপাড়া মহাসড়কের হাটিকুমরুলের পুরাতন মৎস্য আড়তের সামনে মধ্যরাতে ৩ টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরিতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। মাইক্রোবাসে থাকা চার যাত্রীর মৃত্যু হয় এ ঘটনায় গুরুতর আহত হন মাইক্রোবাসের চালক।
পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার জনের মরদেহ উদ্ধার করেছে ও আহত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে সলঙ্গা থানায় আনা হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন চালক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে জানা গেছে নিহতরা এক পরিবারের চার জন। তারা হলেন-রাজশাহী জেলার বাগমারা উপজেলার নরসিংহপুর ডাঙাপাড়ার জসিম উদ্দিন ডুবা, তার স্ত্রী ও দুই ছেলে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

সলঙ্গায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার জন নিহত

আপডেট সময় : ০৯:২৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪