সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

বিমানবন্দরে আটক হাছান মাহমুদ

বিদেশে পালিয়ে যাওয়ার সময় ক্ষমতাচ্যুত সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে বিমানবন্দরে আটক করা হয়েছে।মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিরাজমান পরিস্থিতি নিয়ে সোমবার (৫ আগস্ট) বিকেলে ঢাকায় অবস্থানরত বিদেশি মিশন, জাতিসংঘসহ বিভিন্ন সংস্থাপ্রধানদের ব্রিফ করার কথা ছিল হাছান মাহমুদের। কিন্তু ওইদিন দুপুরের আগে শিক্ষার্থী ও সাধারণ জনতা ঢাকার সড়ক দখলে নেওয়া শুরু করার পর সিদ্ধান্ত বাতিল করতে হয়। এরপর থেকে হাছান মাহমুদের খোঁজ মিলছিল না।

এর আগে, এদিন দুপুরে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও বিদেশে চলে যেতে চেয়েছিলেন। কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে আটকে দেন।
বিমানবন্দর সূত্র জানায়, মঙ্গলবার বিকেল তিনটার দিকে পলক তার ব্যক্তিগত দুজন কর্মকর্তাকে নিয়ে বিমানবন্দরে যান। তবে তাকে বিমানে উঠতে না দিয়ে ইমিগ্রেশন হেফাজতে রাখা হয়। পলক ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন পলক।

ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে সোমবার (৫ আগস্ট) দুপুরে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

বঙ্গবন্ধু কন্যার এভাবে চলে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েন আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা। দেশব্যাপী দলটির নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এ অবস্থায় অনেক নেতা দেশ ছাড়তে পারলেও আটকেপড়াদের অনেকেই প্রাণভয়ে বিভিন্ন দূতাবাসে আশ্রয় চাচ্ছেন।

নিউজ২১/রি.

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

বিমানবন্দরে আটক হাছান মাহমুদ

আপডেট সময় : ০১:০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪