সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

প্রধানমন্ত্রী মনে করলে দায়িত্ব থেকে সরে যাব: স্বরাষ্ট্রমন্ত্রী

চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে বেশ বিতর্কের মুখে পড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ অবস্থায় সচিবালয়ে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী মনে করলে দায়িত্ব থেকে সরে যাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শনিবার (৩ আগস্ট) আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে এক প্রশ্নের জবাবে তিনি এমনটা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি পরিস্থিতি তৈরি হয়, যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন, তাহলে মন্ত্রিত্ব ছাড়তেও প্রস্তুত রয়েছি।’

স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, যেহেতু শিক্ষার্থীদের সব দাবি পূরণ হয়েছে, তাদের এই অসহযোগ আন্দোলনের দাবি তুলে নেয়া উচিত। দেশবিরোধী বিএনপি ও জামায়াতের ফাঁদে পা দিয়ে আন্দোলনকারীরা এখন আন্দোলনকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন।

এ অবস্থায় আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা আন্দোলনকারীদের জন্য খোলা রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আরও কোনো দাবি থাকলে সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আন্দোলনকারীরা আলোচনা করতে পারেন।

নিউজ২১/রি.

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী মনে করলে দায়িত্ব থেকে সরে যাব: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০২:২৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪