সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

ব্যারিস্টার সুমন সত্যিই কি পদত্যাগ করবেন

দেশের বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলে বরাবরই আলোচনায় থাকা হবিগঞ্জের সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন চলমান ছাত্র আন্দোলন নিয়ে তেমন কিছুই বলেননি।তবে বৃহস্পতিবার শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে একপর্যায়ে ব্যারিস্টার সুমন বলেন, ‘ছাত্ররা চাইলে দেশের শান্তির জন্য সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবো।’

মূলত সুমনের এমন বক্তব্যের পর তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাহলে সত্যিই কি সংসদ সদস্য পদ ছাড়ছেন ব্যারিস্টার সুমন? কেনই বা তিনি ছাত্ররা চাইলে এমপি পদ ছাড়বেন বললেন?

ওইদিন তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা যদি আন্দোলন সংগ্রাম এবং ভাঙচুর করে জনসাধারণের শৃঙ্খলা নষ্ট হয় এমন কাজে জড়িত হন তাহলে রাষ্ট্র এবং সরকারকে আবার শক্ত অবস্থানে যেতে হবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে আলোচনায় উঠে আসা সুমন ছাত্রদের আন্দোলন সমর্থন করেন বলেও জানান। তবে তিনি এও বলেন, ‘এ আন্দোলনকে আপনারা যদি সরকার পতনের আন্দোলন মনে করেন, আপনারা যদি প্রধানমন্ত্রীকে দেখতে না চান তাহলে এ আন্দোলনের সঙ্গে আমরা একমত নই।’
একইসঙ্গে এমপি সুমন সরকারের শীর্ষ পর্যায়ের নেতৃত্বকে উদ্দেশ করে বলেন, ‘ডিবির হারুনকে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে ঠিক সেভাবে মন্ত্রী থেকে শুরু করে দলের নেতারা যারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন তাদেরকেও সরিয়ে দিন। এতে ছাত্রদের মনে কিছুটা হলেও শান্তি আসবে।’

সুমন বলেন, ‘মূল কথা হলো ছাত্রছাত্রীর মনে যে প্রভাব পড়েছে, এ প্রভাব থেকে বের হয়ে আসতে হবে। তাদেরকে সান্ত্বনা দিতে হবে। প্রয়োজনে আমাদের কিছু লোককে এ জায়গা থেকে সরে যেতে হবে।

‘ছাত্ররা যদি মনে করে, আমি এমপি থেকে সরে গেলে তাদের শান্তি হবে, দেশটা শান্ত হবে, তাহলে কথা দিলাম আমি পদত্যাগ করবো।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ব্যারিস্টার সুমন সত্যিই কি পদত্যাগ করবেন

আপডেট সময় : ১১:৫৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪