সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

জামাত-শিবিরকে নিষিদ্ধ করায় নেত্রকোণায় মুক্তিযোদ্ধাদের আনন্দ মিছিল ও সমাবেশ 

জামায়াত- শিবির নিষিদ্ধ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ও চলমান জামাত-শিবিরের নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল – সমাবেশ করেছে নেত্রকোণার বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা।

শনিবার জেলা মুক্তিযোদ্ধা সংসদ,সদর ইউনিট ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ব্যানারে এই মিছিল – সমাবেশ হয়।

দুপুরে শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমপ্লেক্স থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সমাবেশ করে তারা।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, নেত্রকোণা পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা মো: শামছুজ্জোহা, আইয়োব আলী, জেলা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ সহ অন্যরা।

বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশে জামাত-শিবিরের রাজনীতি করার কোন অধিকার নেই। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করাসহ স্বাধীনতার পক্ষের সরকার উৎখাতে যে নৈরাজ্য চালাচ্ছে তা বাংলার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা জনগণকে নিয়ে জীবন দিয়ে হলেও প্রতিরোধ করবে। তারা জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করায় প্রধানমন্ত্রীকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জামাত-শিবিরকে নিষিদ্ধ করায় নেত্রকোণায় মুক্তিযোদ্ধাদের আনন্দ মিছিল ও সমাবেশ 

আপডেট সময় : ১১:৪৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪