সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে জনসাধারণের প্রতি সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরীর আহ্বান

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ. কিউ. এম বদরুদ্দোজা চৌধুরী দেশের সুশীল সমাজ, সকল পেশাজীবী এবং সর্বস্তরের জনসাধারণকে ছাত্রদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২ আগস্ট) রাতে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। তার প্রেস সচিব জাহাঙ্গীর আলম শনিবার বিৃবতিটি গণমাধ্যমে পাঠান।

সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরী বলেন, ‘আমি দ্ব্যার্থহীন কণ্ঠে বলতে চাই আমাদের সন্তানদের গুলি করে হত্যা করা একটি ক্ষমাহীন অপরাধ। কোনো রাজনৈতিক দোহাই দিয়ে এটাকে গ্রহণযোগ্য করার সুযোগ নেই।’

বিবৃতিতে তিনি আরও বলেন, বাংলাদেশের ছাত্রসমাজ তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্যবিরোধী যে আন্দোলনের সূচনা করেছে তা গত ১৬ জুলাই থেকে একটি দুঃখজনক রক্তক্ষয়ী ঘটনা প্রবাহের জন্ম দিয়েছে যা এখনও বিরাজমান। গোটা জাতি আজ রক্তাক্ত এবং শোকে মুহ্যমান।

বিবৃতিতে সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরী বলেন, এ কথা বিশ্বাস করতে কষ্ট হয় যে, আমাদের নিজ দেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আমাদেরই সন্তানদের বুক লক্ষ্য করে গুলি ছুড়ছে। শত শত ছাত্র-ছাত্রী এবং সাধারণ জনগণকে হত্যা করেছে। এমনকি ছোট শিশুরাও এই নৃশংস হত্যাযজ্ঞ থেকে রেহাই পায়নি। হাজার হাজার ছাত্র-জনতাকে গ্রেফতার করা হয়েছে এবং এই নির্যাতন এখনও চলছে।

তিনি বলেন, জাতিকে রক্ষা করা সকল নাগরিকের দায়িত্ব। মনে রাখতে হবে রাজনীতি, দল, সরকার অথবা ক্ষমতা কোনো কিছুই আমাদের সন্তানদের জীবনের থেকে অধিক মূল্যবান নয়। ক্ষমতা প্রদর্শন নয় বরং দায়িত্ববোধের পরিচয় দিয়ে ছাত্রদের সকল দাবি নিঃশর্তভাবে মেনে নিয়ে সকল হত্যাকাণ্ডের বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে বিচারের আহ্বানও জানান তিনি।

নিউজ২১/রি.

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে জনসাধারণের প্রতি সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরীর আহ্বান

আপডেট সময় : ১০:২৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪