সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

ঝিনাইদহের হাটগোপালপুর বাজারে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্বোধন

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরন বাজারের গুরুত্বপুর্ণ এলাকার নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্বোধন ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে সদর থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আজিম-উল-আহসান। সেসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী তপন কুমার কুন্ডু, ওসি তদন্ত আকতারুজ্জামান লিটন, ওসি অপারেশন সুজন কুমার মন্ডল, হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আহসানুর রহমানসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

আয়োজকরা জানায়, সদর উপজেলার হাটগোপালপুরে অন্তত অর্ধশত চালকলসহ ৫ শত ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে। ওই এলাকার নিরাপত্তা জোরদার করতে জেলা পুলিশের পক্ষ থেকে ১৮ টি পয়েন্টে ৩২ টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বাজারের পাশে অবস্থিত হাটগোপালপুর পুলিশ ক্যাম্প থেকে ক্যামেরাগুলো মনিটরিং করা হবে। এতে এলাকার ব্যবসায়ীরা নির্বিঘেœ ব্যবসায় করতে পারবে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ঝিনাইদহের হাটগোপালপুর বাজারে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্বোধন

আপডেট সময় : ০৮:৩২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪