সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানোর সুবিধা চালু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

আগামী নভেম্বর মাস থেকে বাংলা কিউআর ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) টাকা লেনদেনের সুবিধা চালু হতে যাচ্ছে। এই নতুন ব্যবস্থায় একজন গ্রাহক অন্য গ্রাহকের বাংলা কিউআর কোড স্ক্যান করে অথবা মোবাইল অ্যাপে কিউআর কোডের ছবি আপলোড করে টাকা পাঠাতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার (৩০ সেপ্টেম্বর) সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, বাংলা কিউআর ব্যবস্থার সম্প্রসারণে ব্যবসার ক্ষতির আশঙ্কা অমূলক এবং ভবিষ্যতে বাংলা কিউআরভিত্তিক লেনদেনের পরিধি আরও বাড়বে।

বর্তমানে ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠানের গ্রাহকেরা মোবাইল অ্যাপের মাধ্যমে প্রায় ৩৯ লাখ মার্চেন্টের কাছে বাংলা কিউআর স্ক্যান করে পণ্য ও সেবার মূল্য পরিশোধ করতে পারছেন। জুন মাসে প্রতিদিন গড়ে ১ লাখ বাংলা কিউআর লেনদেন হতো, যা বর্তমানে প্রায় ৩ লাখ ৫০ হাজারে পৌঁছেছে।

বাংলা কিউআর ব্যবহারের জন্য গত ১ জুলাই থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ১ অক্টোবর থেকে কিউআরভিত্তিক লেনদেনের অর্থ তাৎক্ষণিকভাবে মার্চেন্টের হিসাবে জমা দেওয়ার ব্যবস্থা চালু হচ্ছে, যা ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ বাড়াবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, মার্চেন্টদের জন্য ১ অক্টোবর থেকে সর্বনিম্ন ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) বাতিল করা হচ্ছে এবং ইস্যুকারী প্রতিষ্ঠানের ইন্টারচেঞ্জ রিইম্বার্সমেন্ট ফি শূন্য নির্ধারণ করা হয়েছে। নতুন প্রণোদনা ব্যবস্থার মাধ্যমে প্রতিটি বাংলা কিউআর লেনদেনে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা দেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানোর সুবিধা চালু

আপডেট সময় : ০১:১৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬