সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে চার বছর ধরে কুড়িগ্রাম জেলার রৌমারি সদরের নুরুল আমিনের মেয়ে নুপুর খাতুনের সাথে প্রেমের সম্পর্ক ছিল কিন্তু বেকার থাকায় চার বছরের প্রেমের ইতি টেনে ছেড়ে চলে যায় তার প্রেমিকা। প্রেমে বিচ্ছেদের ‘রাগে-দুঃখে’ নিজের মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন, সোমবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের হাসেম আল ওসামা নামে এক যুবক।
বিচ্ছেদের বিষয়টি মেনে নিতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিতে চেয়েছিলেন। পরে পরিবারের কথা ভেবে আত্মহত্যা না করে, চার বছর ধরে চুল, দাঁড়ি কাটেন না তিনি।
বন্ধুদের পরামর্শে প্রেমের ব্যর্থতার শোক কাটাতে শতাধিক মানুষকে সাক্ষী রেখে মাথা ন্যাড়া করে সোনা-রুপা, গোলাপ ফুলের পাঁপড়ি ও ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন। শুধু মাথা ন্যাড়া আর গোসল করেই থেমে থাকেননি তিনি। শপথও করেছেন জীবনে আর কোন মেয়ের সর্স্পেও যাবেন না,এমন কি বিয়েও করবো না কোনদিন।
হাসেম আল ওসামা উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের। শাহাজান আলীর ছেলে, সে সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
শেখ মাহবুব সিরাজগঞ্জ প্রতিনিধিঃ 














