ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিরোধী দলের বিরুদ্ধে সরকারের উন্নয়ন প্রচেষ্টায় বাধা দেওয়ার অভিযোগ প্রতিমন্ত্রীর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, বিরোধী দল আবারও দেশের জনগণের সঙ্গে প্রতারণা শুরু করেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর দেশের উন্নয়নে যে পরিকল্পনা গ্রহণ করেছেন, তা সাত মাসের মধ্যেই জনগণের সামনে দৃশ্যমান হয়েছে। তিনি অভিযোগ করেন, বিরোধী দল সংসদে সমর্থন দেয়ার কথা বললেও বাস্তবে তাদের ভিন্ন আচরণ দেখা যায়।

বাক স্বাধীনতার নামে বিরোধী মহল অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে যারা সহযোগিতা করছে, তারা সরকারের বিরুদ্ধে অভিযোগ করছে। তিনি জামায়াতে ইসলামের ভূমিকার সমালোচনা করেন এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের জন্য মানুষ স্বপ্ন দেখছে এবং সরকার ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এমএ হান্নান, জেলা প্রশাসক মো. আবু সাঈদ, সংরক্ষিত সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিরোধী দলের বিরুদ্ধে সরকারের উন্নয়ন প্রচেষ্টায় বাধা দেওয়ার অভিযোগ প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ০৭:১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬