ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত: প্রসিকিউশন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা সব অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন। একই দিন মামলায় ১৫তম সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জবানবন্দি শুরু হয়। তবে জবানবন্দি শেষ না হওয়ায় এর পরবর্তী অংশ উপস্থাপনের জন্য আগামী রোববার (৪ অক্টোবর) দিন ধার্য করা হয়েছে।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, তদন্ত কর্মকর্তা বুধবার তার জবানবন্দির একটি অংশ দিয়েছেন এবং বাকি অংশ আগামী রোববার উপস্থাপন করা হবে। তার জবানবন্দির মধ্য দিয়ে এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হবে। এরপর আসামিপক্ষ চাইলে নিজেদের পক্ষে সাক্ষ্য উপস্থাপনের সুযোগ পাবেন।

তিনি বলেন, ‘জিয়াউল আহসানের বিরুদ্ধে আমরা যেসব অভিযোগ এনেছিলাম, ১৫ সাক্ষীর সাক্ষ্যের মাধ্যমে প্রতিটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি।’

তামিম আরও জানান, তদন্ত কর্মকর্তা তার জবানবন্দিতে মামলার তদন্তের বিভিন্ন দিক তুলে ধরছেন এবং সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করছেন। মামলায় তৎকালীন সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াসহ সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন, যেখানে জিয়াউল আহসানের কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ উঠে এসেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত: প্রসিকিউশন

আপডেট সময় : ০২:৩৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬