সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৫ নভেম্বর জমা দেওয়ার জন্য পেছানো হয়েছে। এ নিয়ে প্রতিবেদন জমার দিন ১৩০ বার পিছিয়েছে।
মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন বুধবার নির্ধারিত ছিল। তবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন জমা দিতে পারেনি। এজন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন।
মামলার আসামিরা হলেন— রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুন, আবু সাঈদ, সাগর-রুনির বাড়ির দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের ‘বন্ধু’ তানভীর রহমান খান। আসামিদের মধ্যে তানভীর জামিনে রয়েছে, পলাশ রুদ্র পাল জামিনে গিয়ে পলাতক হয়েছেন এবং অপর আসামিরা কারাগারে রয়েছেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সাগর ও রুনিকে হত্যা করা হয়। নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি প্রথমে তদন্ত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), পরে র্যাবের কাছে হস্তান্তর করা হয়।
গত বছরের ৩০ সেপ্টেম্বর হাইকোর্টের নির্দেশে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়। টাস্কফোর্সের প্রধান হিসেবে পিবিআই প্রধানকে নিয়োগ দেওয়া হয় এবং ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়।
প্রতিনিধির নাম 




















