কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে পুলিশ আরও ৩৭৯ জনকে আটক করেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের মিডিয়া সেলের কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানার সব ইউনিট ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে। গত তিন দিনে মোট ১ হাজার ২৯৩ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ৬১৯ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, যাচাই-বাছাই শেষে ৬৭৪ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। আটককৃতদের অধিকাংশই ছাত্র। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে। তিনি জানান, কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 



















