যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের বিমান চলাচল খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই পদক্ষেপটি অর্থনৈতিক চাপ বাড়ানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে। তবে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরও তেহরান বিমানবন্দর থেকে ৩০টির বেশি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চলছে বলে জানা গেছে।
আরব নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চীন, রাশিয়া ও পাকিস্তানসহ কয়েকটি দেশের সঙ্গে ইরানের বিমান যোগাযোগ এখনও সচল রয়েছে। যদিও নিষেধাজ্ঞার কারণে সামগ্রিক ফ্লাইট সংখ্যা কমেছে।
সেপ্টেম্বর মাসে ইরানের বিমান চলাচল খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, এই পদক্ষেপের ফলে ইরান ‘অর্থনৈতিকভাবে শ্বাসরুদ্ধ’ হয়ে পড়বে। বিদেশি কোম্পানিগুলোকে নিষেধাজ্ঞা মেনে চলার জন্য ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।
বেসেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, বিশ্বের যেকোনো জায়গায় ইরানের সব বিমান সংস্থার কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। তিনি আরও জানান, ইরানের বিমান যদি অবতরণ করে, তাহলে তাদের জ্বালানি ও অবতরণ-সংক্রান্ত সেবা দেওয়া হবে না।
এদিকে, তেহরান এই নিষেধাজ্ঞাকে অবৈধ আখ্যা দিয়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক বিচার আদালতে অভিযোগ করার পরিকল্পনা করেছে। তেহরান বিমানবন্দরের পরিচালক জানিয়েছেন, ৩০টিরও বেশি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট এখনও চলছে।
প্রতিনিধির নাম 

























