সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়ায় ছাত্রদল নেতা ইসফাতুল ইসলাম জিসান (২৮) হত্যাকাণ্ডের ঘটনায় চকরিয়া থানায় সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নিহতের বড়ভাই কাইছার হামিদ বাদী হয়ে এই হত্যা মামলা করেন।

মামলায় রাজিয়া সুলতানাকে প্রধান আসামি করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। নিহত জিসান কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। মামলার বাদী কাইছার হামিদ জানান, জিসানকে দীর্ঘদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল এবং তারা সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ সাতজনের নাম উল্লেখ করেছেন।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকা থেকে জিসানকে অপহরণ করা হয়। অপহরণের চার ঘণ্টা পর সোমবার ভোররাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের অভিযোগ, জিসানকে ‘কবির টাওয়ারে’ নিয়ে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। চকরিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম বাপ্পি জানান, আসামিদের গ্রেপ্তার না হলে তারা আন্দোলন গড়ে তুলবেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, মামলার পর আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৪:১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬