ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ, সরাসরি খেলবে বাংলাদেশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

কেপ টাউনে আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এই আয়োজন করেছে টুর্নামেন্ট শুরুর এক বছর আগে। একই দিন থেকে শুরু হবে বিশ্বকাপের টিকিট বিক্রির প্রক্রিয়া।

বিশ্বকাপে অংশ নেওয়া ১৪টি দলের মধ্যে ১০টি দল আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত হবে। স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। বাকি আটটি দল আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ের ভিত্তিতে নির্বাচিত হবে। বাছাইপর্ব পেরিয়ে আসা চারটি দলের নাম সূচিতে থাকবে ‘কোয়ালিফায়ার ১, ২, ৩ ও ৪’ হিসেবে।

র‍্যাংকিংয়ের ভিত্তিতে বিশ্বকাপের মূল পর্বে খেলার দৌড়ে এগিয়ে থাকা আটটি দল হলো- ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা সরাসরি জায়গা পাওয়ায় বাংলাদেশের সুযোগ বেড়েছে।

বৃহস্পতিবার বিশ্বকাপের টিকিট পেতে ব্যালট বা লটারি প্রক্রিয়া চালু করবে আইসিসি। সমর্থকেরা ১ অক্টোবর থেকে টিকিট ক্রয়ের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।

আইসিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৭ বিশ্বকাপকে তিনটি ধাপে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে ১৪টি কোয়ালিফাইড দলের মধ্যে রাউন্ড-রবিন পদ্ধতিতে একটি ‘সুপার সিরিজ’ অনুষ্ঠিত হবে। পরবর্তী ধাপে ১২টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে ৩০টি ম্যাচ খেলবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ, সরাসরি খেলবে বাংলাদেশ

আপডেট সময় : ১২:৫০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬