ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থির, সাপ্তাহিক দরপতনের পথে

বাংলাদেশকে এলএনজি সরবরাহে বাধা, কাতার এনার্জি জানাল নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

কাতার এনার্জি আগামী নভেম্বর ও ডিসেম্বরের শুরু পর্যন্ত বাংলাদেশসহ এশিয়ার কিছু ক্রেতাদের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করতে পারবে না। সোমবার (২৮ সেপ্টেম্বর) সংস্থাটি তাদের অনিবার্য পরিস্থিতির নোটিশের মেয়াদ বৃদ্ধি করে এ তথ্য জানায়।

যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের কারণে গত এপ্রিলে প্রথমবার এলএনজি সরবরাহে ব্যাঘাত ঘটে। রয়টার্সের হিসাব অনুযায়ী, এই সংঘাতের ফলে কাতারের এলএনজি রপ্তানি ৯৬ শতাংশ হ্রাস পায়। গত বছর এই সময়ে কাতার ৫০৯টি এলএনজি কার্গো পাঠিয়েছিল, যেখানে এ বছরের আগস্টের শেষ পর্যন্ত তারা মাত্র ১৮টি কার্গো পাঠাতে সক্ষম হয়েছে।

কাতার এনার্জির আরেক ক্রেতা ইতালির কোম্পানি এডিসন জানিয়েছে, কাতার তাদের আরও ৬টি এলএনজি কার্গো বাতিল করেছে, যার ফলে মোট সরবরাহ না পাওয়া চালানের সংখ্যা ৩৫টিতে দাঁড়িয়েছে। এডিসন বর্তমানে যুক্তরাষ্ট্রের সরবরাহকারীদের ওপর নির্ভর করছে।

শীত মৌসুম সামনে রেখে এশীয় ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে প্রাকৃতিক গ্যাসের সীমিত বৈশ্বিক সরবরাহ নিয়ে প্রতিযোগিতা তীব্র হবে এবং গ্যাসের দাম বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে জার্মানিসহ একাধিক দেশ তাদের মজুদ পূরণে দ্রুত পদক্ষেপ নিচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশকে এলএনজি সরবরাহে বাধা, কাতার এনার্জি জানাল নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে

আপডেট সময় : ১২:৩৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬