তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও সুপারস্টার থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাঘম বা টিভিকে এবার পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের ফাগুপুরে তাদের প্রথম রাজ্য কার্যালয়ের উদ্বোধন করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টি খুলে দেওয়া হয়।
দলটি তামিলনাড়ুতে সাফল্যের পর বাংলার মাটিতে শিকড় গাড়তে চায়। তবে, পশ্চিমবঙ্গের কো-অর্ডিনেটর চৈতালি রায় জানিয়েছেন, আপাতত ভোটের মাঠে নামার কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য। শিক্ষা ও কর্মসংস্থানের মতো বিষয়গুলোকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজার সমর্থক উপস্থিত ছিলেন। সোশ্যাল মিডিয়ায় প্রচার চালিয়ে ধাপে ধাপে বাংলার প্রতিটি এলাকায় মানুষের সমস্যা শুনতে চায় টিভিকে। ভবিষ্যতে নির্বাচনে লড়বে কি না, সেটি মানুষের ইচ্ছার ওপর নির্ভর করবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের শীর্ষ নেতৃত্ব।
দক্ষিণ ভারত জয় করে আসা এই নতুন দল বাংলার রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে, সেটাই এখন দেখার বিষয়।
প্রতিনিধির নাম 

























