নওগাঁ সদর উপজেলার পার-নওগাঁ ভরিয়াপাড়া গ্রামের ছোট তুলসী গঙ্গা নদীর ওপর নির্মিত ভরিয়াপাড়া-শেখপুরা গ্রামের যোগাযোগের এক মাত্র ব্রিজটি ভেঙ্গে পড়ে রয়েছে।
রাতের আঁধারে পিকাপ ভ্যানের ধাক্কায় ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় নদীর দু’পাড়ের ৭ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
যাতায়াতের বিকল্প ব্যবস্থা না থাকায় মানুষ বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ এ ব্রিজটির ওপর দিয়ে পার হচ্ছেন। তবে কোন প্রকার যানবাহন চলাচল করতে পারছে না।
এতে ভোগান্তি পোহাতে হচ্ছে স্কুল ও মাদ্রাসাগামী শিক্ষার্থীসহ নারী ও শিশুদের। এমন অবস্থায় ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে গ্রামবাসী।
অন্তর আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি: 














