সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

ফেনীর দাগনভূঁঞায় অটোরিকশা বাসের চাপায়, নিহত ২

ফেনীর দাগনভূঁঞায় বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক ও যাত্রী নিহত হয়েছেন

বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বেকের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর এলাকার বাসিন্দা বলাগাত উল্লাহর ছেলে। নুরুল হক একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বেকের বাজার এলাকার আবুল বাশার মার্কেটের সামনে নোয়াখালীগামী সুগন্ধা পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আবুল কালাম (৫০) মারা যান। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে চালক নুরুল হক (৫০) মৃত্যুর কোলে ঢলে পড়েন।

স্থানীয়রা জানায়, যাত্রী নিয়ে অটোরিকশাটি নেয়াজপুর এলাকায় যাচ্ছিলেন। ইউটার্ন পার হওয়ার আগেই আবুল বাশার মার্কেটের সামনে পৌঁছলে বাসটি চাপা দেয়।

মহিপাল হাইওয়ে থানার এসআই বেলাল হোসেন জানান, নিহত কালামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল দুর্ঘটনায় দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ফেনীর দাগনভূঁঞায় অটোরিকশা বাসের চাপায়, নিহত ২

আপডেট সময় : ০৬:১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪