সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

পুলিশ সদস্যের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

চার বছর প্রেমের পর গাজীপুরের কালিয়াকৈরে শুভ (১৮) নামে এক পুলিশ সদস্যের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন ফাতেমা (১৭) নামে এক প্রেমিকা।বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে উপজেলার চাপাইর ইউনিয়নের রশিদপুরের দরগাচালা এলাকায় আব্দুল বাছেদের বাড়িতে এ ঘটনা ঘটেছে।প্রেমিকা ফাতেমা উপজেলার বড় কাঞ্চনপুর এলাকার ফজল হোসেনের মেয়ে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত চার বছর আগে শুভর সঙ্গে প্রাইভেট পড়াকালে ফাতেমার পরিচয় হয়। পরে ফেসবুকের মাধ্যমে দুজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেয়ের বাবা ফজল হোসেন বিষয়টি জানতে পেরে পারিবারিকভাবে ফাতেমাকে আশুলিয়া থানার কবিরপুর গ্রামের সাইদুর হোসেনের সঙ্গে বিয়ে দেয়। বিয়ের এক বছর পর ফাতেমার ঘরে এক কন্যাসন্তান জন্মগ্রহণ করে। এতেও তাদের প্রেমের সম্পর্ক বিচ্ছিন্ন হয়নি। ফাতেমা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি আসলে ওই পুলিশ সদস্য শুভ ফাতেমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যান।

পরে দুজনের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন হয়। বিষয়টি স্বামী সাইদুর জানতে পেরে ফাতেমাকে সন্দেহের চোখে রাখেন। গত কয়েক মাস আগে শুভ ও ফাতেমাকে উপজেলার তালতলী এলাকায় আনন্দ পার্কের ভেতরে একটি কক্ষে অনৈতিক কাজে হাতেনাতে ধরে ফেলেন স্বামী। পরে দুই পক্ষ একত্র হয়ে তাদের দুজনের মধ্যে পারিবারিকভাবে বিচ্ছেদ হয়। তবে নয় মাস আগে পুলিশ কনস্টেবল পদে চাকরি পান শুভ। তিনি বর্তমানে শ্রীপুরের পুলিশ লাইনে রয়েছেন।

ফাতেমার দাবি, পুলিশ সদস্য শুভ চাকরিতে যাওয়ার আগ মুহূর্তে ফাতেমাকে জানিয়ে দিয়েছেন, পারিবারিকভাবে তোমাকে নেওয়া সম্ভব হবে না। যদি পারো তুমি আমার বাড়িতে উঠে যেও। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে ফাতেমা ওই ছেলের বাড়িতে বিয়ের দাবি নিয়ে অনশন করছেন।

এ বিষয়ে প্রেমিকা ফাতেমা বলেন, ‘বিয়ে না হলে আমি এই বাড়িতেই আত্মহত্যা করব। শুভ আমাকে বিয়ে করবে বলে আগের স্বামীকে ডিভোর্স দিয়েছি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আনোয়ার সিকদার। তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। শুনে আমি ছেলের বাড়িতে এসেছি। মেয়ের সঙ্গে কথা বলেছি। সন্ধ্যার মধ্যে এর একটি সমাধান করে দেবো।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

পুলিশ সদস্যের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

আপডেট সময় : ১০:৪৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪