বাংলাদেশে গণতন্ত্র বাধাগ্রস্ত হলে বিএনপি আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তা ফিরিয়ে এনেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মাহদী আমিন উল্লেখ করেন, ‘যতবার বাংলাদেশ গণতন্ত্রের বাধার মুখে পড়েছে, ততবারই বিএনপি লড়াই করে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছে।’
তিনি বিএনপির ত্যাগের কথা উল্লেখ করে বলেন, দেশের স্বার্থে দলটির যে অবদান, তা অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে দেখা যায় না।
মাহদী আমিন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বলেন, তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নসহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন। তারেক রহমান সেই ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিনিধির নাম 
























