ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাইভা পরীক্ষায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের আসিফ মাহমুদকে মুখোমুখি হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাকিস্তানি ক্রিকেটারদের পায়ে কোহলির ব্র্যান্ডের জুতা পরার ঘটনা সারাদেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৩, হাসপাতালে ভর্তি ১,৪৬৩ ক্রিস্টাল হাউসে গাড়ির ৪ চাকা চুরি, চোরের নোটে সতর্কবার্তা কৃষকদের জন্য সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্পের পরিকল্পনা ঘোষণা প্রধানমন্ত্রীর রূপপুর প্রকল্পের সার্ভারে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ এখনও বন্ধ গ্যাস সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা সব শিক্ষক-কর্মকর্তার জন্য মাউশির জরুরি নির্দেশনা ঝিনাইদহে বাস-ইজিবাইক দ্বন্দ্ব, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে ঢুকে পড়া যুবক পাঁচ দিনের রিমান্ডে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৮:১০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

রাজধানীর ফার্মগেট এলাকায় শনিবার (৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়েন মহিবুল্লাহ মুবিন ওরফে মুবিন মাঝি (৩০) নামে এক যুবক। এ ঘটনায় সোমবার তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা অবস্থায় মুবিন প্রধানমন্ত্রীর নিরাপত্তাবেষ্টনী ভেদ করে গাড়িবহরের মধ্যে প্রবেশ করেন। তিনি প্রধানমন্ত্রীর পতাকাশোভিত গাড়ির পাশে এসে দাঁড়িয়ে হাত উঁচিয়ে সালাম দেন।

মুবিনের আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে আটক করে তেজগাঁও থানায় নিয়ে যায়। সেখানে তার দেহতল্লাশি করা হয়, তবে সন্দেহজনক কোনো বস্তু পাওয়া যায়নি।

মুবিন বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের প্রয়াত প্রধান শিক্ষক ইউনুস মাঝির ছেলে। তিনি ঢাকায় রাইড শেয়ারিংয়ের কাজ করতেন বলে জানা গেছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুজ্জামান জানান, মুবিনের আচরণ রহস্যজনক এবং বাবুগঞ্জ এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ঘটনার বিষয়ে বিস্তারিত জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ভাইভা পরীক্ষায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে ঢুকে পড়া যুবক পাঁচ দিনের রিমান্ডে

আপডেট সময় : ০৩:০৮:১০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬