ঢাকা ০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ভারতের নতুন উদ্যোগে চিকেনস নেকের নিরাপত্তা বৃদ্ধি হবে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ভারত সরকার শিলিগুড়ি করিডোর ও নেপাল সীমান্ত সংলগ্ন মহাসড়ককে চার লেনে উন্নীতকরণের জন্য ২ হাজার ৭৭ কোটি রুপি অনুমোদন করেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকড়ি এই ঘোষণা দেন।

দাজ্জিলিং জেলার ৩১ দশমিক ০২ কিলোমিটার দীর্ঘ বাগডোগরা-পানিট্যাঙ্কি-খড়িবাড়ি-গলগলিয়া অংশে এ চার লেনের কাজ বাস্তবায়িত হবে। প্রকল্পটিতে তিনটি বড় সেতু, একটি ফ্লাইওভার, পাঁচটি হাতি চলাচলের আন্ডারপাস ও দুই পাশে সার্ভিস রোড নির্মাণ করা হবে।

এ প্রকল্পটি নেপাল সীমান্তের কাছে গলগলিয়া থেকে শুরু হয়ে বাগডোগরা বিমানবন্দরে এনএইচ-২৭ মহাসড়কের সঙ্গে যুক্ত হবে। বিমানবন্দরে নতুন গ্রিন টার্মিনাল ভবন ও ১০টি ন্যারো-বডি উড়োজাহাজ পার্কিংয়ের ব্যবস্থা নির্মাণ করা হচ্ছে।

নিতিন গডকড়ি জানান, শিলিগুড়ি করিডোরের উন্নয়ন উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ সুদৃঢ় করবে এবং নেপাল, ভুটান ও বাংলাদেশের সঙ্গে যাতায়াত সহজ করবে। এটি যানজট কমাতে এবং চা ও কৃষি পণ্য পরিবহনে গতি আনতে সহায়তা করবে।

দার্জিলিংয়ের সংসদ সদস্য রাজু বিস্টা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এ মহাসড়কটি এশিয়ান হাইওয়ে ২ (এএইচ২)-এর অংশ হয়ে ভারত-নেপাল সীমান্ত পানিট্যাঙ্কি থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত ফুলবাড়ীকে যুক্ত করবে।

ভারতের সরকার শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বৃদ্ধির জন্য ৪০ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রেললাইন, চার লেনের রেল ট্র্যাকিং এবং শিলিগুড়ি থেকে বারাণসী পর্যন্ত হাই-স্পিড রেল করিডোর নির্মাণের পরিকল্পনাও করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আসিফ আকবরের বাবা আলী আকবরের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়ে বক্তব্য

ভারতের নতুন উদ্যোগে চিকেনস নেকের নিরাপত্তা বৃদ্ধি হবে

আপডেট সময় : ১২:৪২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬