সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

পানির নিচে খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়ক, যান চলাচল বন্ধ

ভারি বর্ষণে খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন সড়ক ব্যবহারকারীরা।

সোমবার (১ জুলাই) সকাল থেকে জেলায় ভারি বৃষ্টি হলে সড়কে পানি জমে তলিয়ে যায়।জানা যায়, বৃষ্টির পানিতে সকাল থেকে মহালছড়ির চব্বিশ মাইল সড়কে জলাবদ্ধতা তৈরি হয়। এতে এই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে জেলায় ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিতে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। সোমবার (১ জুলাই) সকাল থেকে জেলা সদরের শালবন, মোহাম্মদপুর, সবুজবাগ ও কুমিল্লা টিলা এলাকার বাসিন্দাদের সরিয়ে নিতে মাঠে নামেন জনপ্রতিনিধিরা। এছাড়া পৌর শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পাহাড় ধসের ঝুঁকিতে থাকা এলাকার আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে। আর ভারি বর্ষণ অব্যাহত থাকায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

পানির নিচে খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়ক, যান চলাচল বন্ধ

আপডেট সময় : ১২:১৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪