ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থির, সাপ্তাহিক দরপতনের পথে

রমজান উপলক্ষে সিএনজি স্টেশন বন্ধে সময় বৃদ্ধি

  • NEWS 21 STAFF RAFI
  • আপডেট সময় : ০৩:৫৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৬৫ বার পড়া হয়েছে

রমজান উপলক্ষে সিএনজি স্টেশন বন্ধে সময় বৃদ্ধি

পবিত্র রমজান মাসে ইফতার ও তারাবির সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ পদক্ষেপ নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময়সূচিতে বড় পরিবর্তন আনা হয়েছে

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১৪ মার্চ পর্যন্ত সারা দেশে

সিএনজি স্টেশনগুলো প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বন্ধ থাকবে। আগে এই সময়সীমা ছিল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। অর্থাৎ, আগের তুলনায় আরও ৩ ঘণ্টা বেশি সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

NEWS21
NEWS21

মূলত গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্প-চাপ পরিস্থিতি দূর করা এবং রমজানে বিদ্যুৎ খাতে গ্যাসের বাড়তি চাহিদা পূরণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন

করতে আগামী ১৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত সারা দেশে সিএনজি ও ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। যাত্রী সাধারণের যাতায়াত সহজ করতেই এই সময়টিতে কোনো রেশনিং থাকবে না। ঈদের ছুটি শেষে

অর্থাৎ ২৬ মার্চ থেকে পুনরায় আগের নিয়ম কার্যকর হবে। ওই সময় থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

রমজান উপলক্ষে সিএনজি স্টেশন বন্ধে সময় বৃদ্ধি

আপডেট সময় : ০৩:৫৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬