ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া 

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন  খালেদা জিয়া অত্যন্ত জটিল ও সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন। গতকাল শনিবার রাতে এভারকেয়ার হাসপাতালের গেটে সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান। এর আগে রাতে খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান।

এক প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, ভর্তি হওয়ার পরে তাঁর শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল। কেবিন, এরপর করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), সেখান থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে– এ কথা বলা যাবে না। তিনি অত্যন্ত জটিল ও সংকটময় মুহূর্ত পার করছেন।

NEW21
NEW21

খালেদা জিয়া ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন জানিয়ে তিনি বলেন, তাঁর (খালেদা জিয়া) সুস্থতার জন্য রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। তারেক রহমান এবং তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাওয়া হয়েছে। এই হাসপাতালে ভর্তি কোনো রোগীর চিকিৎসার যেন কোনো ধরনের ব্যাঘাত না হয়, সেজন্য তিনি (তারেক রহমান) দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন।

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার যে চিকিৎসা এখানে চলছে, সেখানে চিকিৎসকরা সর্বোচ্চ মেধা দিয়ে তাদের দায়িত্ব পালন করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া 

আপডেট সময় : ০৫:৩২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫