সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

চরফ্যাশন বেগম রহিমা ইসলাম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ভোলার চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ শশীভুষন বেগম রহিমা ইসলাম কলেজের ২০২৪ইং সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ জুন) সকাল ১০ টায় বেগম রহিমা ইসলাম কলেজ মিলনায়তনে কলেজের আয়োজনে এই বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে বেগম রহিমা ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শরিফুল আলম সোয়েবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগম রহিমা ইসলাম কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ কয়ছর আহাম্মদ দুলাল।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। পড়ালেখায় নিজেকে ভালো রেখে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতাপূর্ণ ও মানবিক সমাজব্যবস্থা সৃষ্টির লক্ষ্যে এবং সুশিক্ষিত জাতি গঠনে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

এসময় বেগম রহিমা ইসলাম কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো.শরিফুল আলম সোয়েব বলেন, ইতিবাচক পরিবেশে সুষ্ঠ ও সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহন করে ভালো রেজাল্ট করো এটা তোমাদের প্রতি প্রত্যাশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মালেক কাজী, চর-কলমী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সৈকত, রসুলপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হক, শশীভুষন হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন,শশীভুষন থানা ছাত্রলীগের সভাপতি তারেক পন্ডিত, সাধারণ সম্পাদক মাহাফুজ রহমানসহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বক্তারা এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি বছরের মতো এবারও ভালো ফলাফলের জন্য বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান এবং মহান আল্লাহর কাছে তাদের সর্বোচ্চ সফলতা কামনা করেন। পরে দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

চরফ্যাশন বেগম রহিমা ইসলাম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আপডেট সময় : ১২:৩৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪