সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

নির্বাচনে তিন স্তরের নিরাপত্তা মোতায়েন, সঙ্গে থাকবে ট্র্যাকিং ফোর্সও

  • NEWS21 staff Musabbir khan
  • আপডেট সময় : ০৩:৪৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

নির্বাচনে তিন স্তরের নিরাপত্তা মোতায়েন, সঙ্গে থাকবে ট্র্যাকিং ফোর্সও

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি ভাগে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। কেন্দ্রভিত্তিক, মোবাইল টিম ও সেন্ট্রাল রিজার্ভ। এছাড়া সাইট ট্র্যাকিং ফোর্সও থাকবে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

NEW21
NEW21

ইসির জ্যেষ্ঠ সচিব বলেন, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমকে মনিটরিংয়ের জন্য সাইবার সিকিউরিটি মনিটরিং সেল গঠন করা হবে।

তিনি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এটাই আমাদের চূড়ান্ত বৈঠক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা বাহিনীকে দিকনির্দেশনা দেবে। ইসি মনিটরিং করবে এখান থেকে।

ইসি সচিব আরও বলেন, সাইবার সিকিউরিটি জন্য এনটিএমসির অ্যাপ ব্যবহার করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর মোবাইল টিম কয়টি কেন্দ্র পর্যবেক্ষণ করবে তা ঠিক করবে আইনশৃঙ্খলা বাহিনী। চিহ্নিত সন্ত্রাসীদের আরও নজরদারির আওতায় আনা হবে। প্রয়োজনে গ্রেপ্তার করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

নির্বাচনে তিন স্তরের নিরাপত্তা মোতায়েন, সঙ্গে থাকবে ট্র্যাকিং ফোর্সও

আপডেট সময় : ০৩:৪৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫