ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

তথ্যের খোঁজে গিয়ে লাঞ্ছনার শিকার তিন সাংবাদিক

  • NEWS21 staff Musabbir khan
  • আপডেট সময় : ০৩:৩০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

তথ্যের খোঁজে গিয়ে লাঞ্ছনার শিকার তিন সাংবাদিক

লালমনিরহাটে তথ্য সংগ্রহ করতে যাওয়ায় বেসরকারি সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের (ইএসডিও) অফিসে তিন সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

রোববার (৯ নভেম্বর) বিকেলে শহরের বানভাসা এলাকায় সংস্থাটির অফিসে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আরটিভির জেলা সংবাদদাতা মিজানুর রহমান, ক্যামেরাপারসন আরিফুল ইসলাম ও স্থানীয় এক সাংবাদিক ইএসডিওর কার্যালয়ে বিভিন্ন অনিয়ম নিয়ে তথ্য সংগ্রহে গেলে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা তাদের ওপর চড়াও হন। সাংবাদিকদের ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয় এবং ভিডিও ধারণে বাধা দেওয়া হয়।

আরটিভির প্রতিনিধি মিজানুর রহমান বলেন, ইএসডিও কার্যালয়ের ইনচার্জের কাছে তথ্য জানতে চাইলে তিনি অসহযোগিতা করেন। আমরা ভিডিও ধারণ শুরু করলে তিনি ক্ষুব্ধ হয়ে উঠেন। পরে কয়েকজন কর্মচারী আমাদের ধাক্কা দিয়ে অফিসের বাইরে নিয়ে আসে এবং অশালীন ভাষায় কথা বলে। ক্যামেরাপারসন আরিফকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

তিনি আরও বলেন, পরে পুলিশ ঘটনাস্থলে এলেও তারা নীরব ভূমিকা পালন করে। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি।

বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগের সভাপতি এস.আর. রতন বলেন, সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন লালমনিরহাটের সাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েল বলেন, সাংবাদিকরা জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে কাজ করেন। তাদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। দোষীদের আইনের আওতায় আনতে হবে।

NEW21
NEW21

ইএসডিও’র লালমনিরহাট জোনাল ম্যানেজার বজলার রহমান বলেন, ঘটনার সময় আমি অফিসে ছিলাম না। পরে এসে জানতে পারি স্থানীয় তিন সাংবাদিক অফিসে এসে বক্তব্য না দেওয়াকে কেন্দ্র করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এতে অফিসের রমজান নামে এক অফিসারের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়েছে। কাউকে মারধর বা লাঞ্ছিত করা হয়নি।

লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী বলেন, সাংবাদিকদের লাঞ্ছিত করার ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

তথ্যের খোঁজে গিয়ে লাঞ্ছনার শিকার তিন সাংবাদিক

আপডেট সময় : ০৩:৩০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫