ঢাকা ০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

জামালপুরে কাভার্ড ভ্যানের চাপায় ৪ জন নিহত

  • NEWS21 staff Musabbir khan
  • আপডেট সময় : ০৬:২৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

জামালপুরে কাভার্ড ভ্যানের চাপায় ৪ জন নিহত

জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ইপিজেড এলাকায় কাভার্ডভ্যানের চাপায় একটি ইজিবাইকে থাকা চার যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে শিশুসহ আরও পাঁচ যাত্রী।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইজিবাইক যাত্রী রাশেদ মিয়া, কৃষক চান মিয়া ও শিক্ষার্থী আরিফা খাতুন। নিহত অন্য এক নারীর পরিচয় তাৎক্ষণিভাবে মেলেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে মধুপুরগামী একটি কাভার্ড ভ্যান ইপিজেড এলাকা অতিক্রমের সময় বিপরীত থেকে দিক থেকে আসা যাত্রীবাহী একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থনলেই রাশেদ নামে এক যাত্রী মারা যান। এসময় অন্য যাত্রীরা আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর মারা যান সরিষাবাড়ী উপজেলার উচ্চ গ্রামের বাসিন্দা ও সরকারি আশেক মাহমুদ কলেজের মাস্টার্সের শিক্ষার্থী আরিফা খাতুন, জামালপুর সদর উপজেলার তিতপল্লা গ্রামের কৃষক চাঁন মিয়া ও অজ্ঞাত পরিচয়ের এক নারী।

NEW21
NEW21

এ ঘটনায় অন্য আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটিকে আটক করে স্থানীয়রা। তবে পালিয়ে যায় ভ্যানটির চালক ও হেলপার।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

জামালপুরে কাভার্ড ভ্যানের চাপায় ৪ জন নিহত

আপডেট সময় : ০৬:২৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫