সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

লালমনিরহাটে আদায় হচ্ছে  অতিরিক্ত টোল, ভারতীয় গরু দিয়ে সয়লাব

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চাপাঁরহাট পশুর হাটে ইজারাদার কতৃক  অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে ।

জানা গেছে  উপজেলার হাটগুলোতে সরকারী বিধি মোতাবেক টোল আদায় না করে ইজারাদারগন নিজেদের মত টোল আদায় করে আসছেন র্দীঘদিন থেকে। এ বিষয়ে কখনো অতীতে ভ্রাম্যমান আদালত বা হার্ডগুলোর প্রবেশপথে কোনরূপ টোলচাট টাঙ্গাতে দেখা যায়নি। ফলে হাটগুলোর ইজারাদারগণ নিজেদের ইচ্ছেমতো গলাকাটা টোল আদায় করে চলেছেন। পশুর হাটে সরকারি বিধি মোতাবেক গরু প্রতি ৩৫০ টাকা এবং ছাগল বা ভেড়া প্রতি ৬০ টাকা নেওয়ায় নিয়ম থাকলেও তা উপেক্ষা করে হাট ইজারাদার গরু প্রতি ৭০০ থেকে ৮০০  টাকা ও ছাগল প্রতি ৩০০ টাকা থেকে ৫০০ শত টাকা টোল আদায় করে আসছেন।

পশুর হাটে আসা ক্রেতা বিক্রেতারদের অভিযোগ উপজেলার পশুর হাট গুলোতে গরু ছাগল, ভেড়া সহ যাই কিনেন না কেন ইজারাদারগণ আমাদের ক্রেতা বিক্রেতা উভয়ের নিকট হতে টোল আদায় করে থাকেন। যদিও নিয়ম আছে ইজারাদারগণ যেকোনো এক পক্ষের কাছ থেকে টোল আদায় করার কথা কিন্তু তারা উভয়ের নিকট হতে টোল আদায় করে সাধারন মানুষ ও হাটে আসা ক্রেতা বিক্রেতাদের জিম্মি করে এ অতিরিক্ত টোল আদায় করছেন।  এ বিষয়ে প্রশাসন আগে কখনও নজরদারি করেননি।

স্থানীয়দের দাবি, উপজেলার সকল পশুর হাট গুলোর ও প্রবেশপথে বড় বড় টোল চার্ট টাঙানো সহ জনসাধারণের অবগতির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা।ভুক্তভোগী আব্দুল ওহাব মিয়া বলেন আমি চাপারহাটে একটি ছাগল কিনেছি যার সরকারি টোল হলো ৬০ টাকা সেখানে আমার কাছ থেকে টোল নিয়েছে ৫০০ শত টাকা যাহা সম্পুর্ন অবৈধ, আমি মাননীয় জেলা প্রশাসক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নিকট অবৈধ টোল আদায়ের বিরুদ্ধে ব্যবস্হা গ্রহনের জোড় দাবি জানাচ্ছি। এদিকে প্রতিরাতে কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সিমান্ত দিয়ে শত শত ভারতীয় গরু পার হচ্ছে, আর এসব ভারতীয় গরু পার করার জন্য কালীগঞ্জ থানা প্রতি জোড়া গরু প্রতি নিচ্ছে ১৫০০ শত টাকা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিচ্ছে গরুর জোড়া প্রতি ৬০০ টাকা বলে একাধিক ব্যক্তি ও গরু ব্যবসায়ীদের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিতি রায় বলেন, সরকারি বিধি মোতাবেক নির্ধারিত টাকা আদায় না করে, অতিরিক্ত টোল আদায় করছে চাপাঁরহাটের ইজারাদার মোঃ জামাল হোসেন খোকন এ ব্যপারে আমার কাছে অনেক ভুক্তভোগী অভিযোগ করেছেন। অতিরিক্ত টোল আদায় এর ব্যপারে যানতে চাইলে খোকন বলেন আড়াই কোটি টাকার হাট এবার নিয়েছি ৪ কোটি টাকা দিয়ে তাই হাটে অতিরিক্ত টোল আদায় করছি।এদিকে হাটে ভারতীয় গরু দিয়ে সয়লাব এ ব্যপারে যানতে চাইলে ইজারাদার বলেন আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়ন, ও ভেলাবাড়ী ইউনিয়নের লোহাকুচি সিমান্ত দিয়ে চেয়ারম্যান, ইউপি সদস্য ও চৌকিদারদের মোটা অংকের টাকা দিয়ে ভারতীয় গরু নিয়ে আসছে গরু ব্যবসায়ীরা কই বিজিবি ও পুলিশ প্রশাসন তো সেদিকে নজর দিচ্ছেন না। তাহলে আমার হাটে গরু উঠলে কি সমস্যা।

এ দিকে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করার জন্য চাপাঁরহাটে গেলে সাংবাদিকদের কোন ক্রমেই সংবাদ সংগ্রহ করতে দেয়না ইজারাদার জামাল হোসেন খোকন,তিনি নিজেকে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা হিসেবে দাপটের সাথে বলেন যে আমার হাটে আমার মন যা চাবে আমি তাই করবো কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই আমি। কি লেখার আছে আপনারা সাংবাদিকরা লিখতে থাকেন তাতে আমার কিছু যায় আসেনা।

এ ব্যপারে অসহায় গরু ও ছাগল ক্রেতা ও বিক্রেতারা লালমনিরহাট জেলার জেলা প্রশাসক ও  কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যাল্ড মহোদায়ের আসু হস্তক্ষেপ কামনা করছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

লালমনিরহাটে আদায় হচ্ছে  অতিরিক্ত টোল, ভারতীয় গরু দিয়ে সয়লাব

আপডেট সময় : ১২:২৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪