ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

মির্জা ফখরুলের আশ্বাসে আশাবাদী শিক্ষকরা, চলমান আন্দোলনে নতুন মোড়

  • NEWS21 staff Musabbir khan
  • আপডেট সময় : ০৪:৪১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

মির্জা ফখরুলের আশ্বাসে আশাবাদী শিক্ষকরা, চলমান আন্দোলনে নতুন মোড়

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিরা। রোববার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রায় এক ঘণ্টা ধরে এই বৈঠক হয়।

বৈঠক শেষে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলোয়ার হোসেন আজীজী সাংবাদিকদের বলেন, ‘বিএনপি মহাসচিব আমাদের দাবিগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি বলেছেন, তাঁদের দল ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করা হবে।’

বিএনপি মহাসচিবের এমন আশ্বাসে সন্তুষ্টি প্রকাশ করেছেন জোটের নেতারা। দেলোয়ার হোসেন বলেন, অর্থ উপদেষ্টার সঙ্গে ফোনেও কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম। শিক্ষকদের প্রস্তাব ও আর্থিক দিকগুলো নিয়ে সেখানেও বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে শিক্ষক প্রতিনিধিরা প্রস্তাব দেন, আপাতত বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বাড়ানো হলে অন্য দাবিগুলোর বিষয়ে পরে বিবেচনা করা যেতে পারে। দেলোয়ার হোসেন বলেন, বিএনপি মহাসচিবের আন্তরিকতায় আমরা আশ্বস্ত হয়েছি। তিনি শুধু আশ্বাসই দেননি, বাস্তবায়নের দিকেও মনোযোগী হয়েছেন। এটা আমাদের আন্দোলনে নতুন প্রেরণা দিয়েছে।

তিন দফা দাবিতে প্রায় এক সপ্তাহ ধরে রাজধানীতে কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। গতকাল শনিবার তারা কালো পতাকা মিছিল করেন এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। শিক্ষকদের আন্দোলনের মুখে আজ রোববার বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়।

অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর স্বাক্ষর করা চিঠিতে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২০০০ টাকা) করা হলো। এ আদেশ নভেম্বর থেকে কার্যকর হবে।

শিক্ষকরা বাড়িভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম ৩ হাজার টাকা) করার দাবিতে আন্দোলন করছেন। তাদের বাকি দুই দাবি হলো- শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

মির্জা ফখরুলের আশ্বাসে আশাবাদী শিক্ষকরা, চলমান আন্দোলনে নতুন মোড়

আপডেট সময় : ০৪:৪১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫