সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

যশোরের শার্শায় পাট বোঝায় ট্রাকের সাথে সংঘর্ষে আল-আমিন (২৫) নামে এক মটরভ্যান চালক নিহত হয়েছে।

বুধবার (১৯ জুন) বিকাল ৪ টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের জামতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল-আমিন শার্শা উপজেলার ৭ নং কায়বা ইউনিয়নের পশ্চিম কোটা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মটরভ্যান চালক আল-আমিন নাভারণ থেকে খালি ভ্যান চালিয়ে বাগআঁচড়া দিকে আসছিলো। অপর দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি পাট বোঝায় ট্রাক যশোরের উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় জামতলা নামক স্থানে মটরভ্যান ও পাট বোঝায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আল-আমিন ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।

নাভারণ হাইওয়ে থানার উপ-পরিদর্শক মফিজুর ইসলাম জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, এবং ঘাতক ড্রাইভার ও ট্রাকটি জব্দ করা হয়েছে। তিনি আরো জানান, এবিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট সময় : ০২:০০:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪