সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

কেউ লাশ টোকায়, কেউ লিচু

রাত থেকে বিকল হয়ে মহাসড়কের পাশেই পড়েছিল একটি কাভার্ডভ্যান। ভেতরে ঘুমাচ্ছিলেন চালক ও তার সহযোগী।

এসময় দিনাজপুর থেকে আসা চট্টগ্রামগামী লিচুভর্তি একটি ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দেয় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটিকে। এতে ঘটনাস্থলেই মারা যায় ট্রাকের ড্রাইভার ও লিচু ব্যবসায়ী। এরপরই ঘটে তুমুলকাণ্ড! ‘কেউ লাশ টোকায়, কেউ লিচু’- এভাবেই দুর্ঘটনার বর্ণনা দিচ্ছিলেন প্রত্যক্ষদর্শী নাজমুল হাসান।শনিবার (১৫ জুন) সকাল ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সুয়াগাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয় কাভার্ডভ্যানে থাকা আরও দুইজন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতরা হলেন- নওগাঁ জেলার বদলগাছি উপজেলার ফারুক হোসেনের ছেলে কাভার্ডভ্যানচালক মো. নাসিম (২৫) ও লিচু ব্যবসায়ী মান্দা উপজেলার জিয়াউর রহমানের ছেলে মতিউর রহমান (২৬)।

স্থানীয় নাজমুল হাসান বলেন, দুর্ঘটনার পরপরই উপস্থিত মানুষের অনেকে আহতদের উদ্ধার না করে লিচু টোকাতে ব্যস্ত হয়ে পড়ে। তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করলেও মানেনি। দেখে মনে হয়েছে মানুষের জীবনের চেয়ে তাদের কাছে লিচুই বড়। মানুষের মানবিকতা কোথায় গিয়ে ঠেকেছে প্রশ্ন তার।

দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশকে হস্তান্তর করে সদর দক্ষিণ ফায়ার সার্ভিস। পরে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার একটি টিম দুর্ঘটনা কবলিত ট্রাক ও কাভার্ডভ্যান থানায় নিয়ে যায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

কেউ লাশ টোকায়, কেউ লিচু

আপডেট সময় : ০৯:১৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪