সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

লঞ্চে সন্তান প্রসব, মা-নবজাতকের আজীবন ভাড়া ফ্রি

ঢাকা থেকে ছেড়ে আসা ভোলার লালমোহন নৌরুটের একটি লঞ্চে ফুটফুটে এক কন্যাসন্তান প্রসব করেছেন মোসা. সাহিদা বেগম নামের এক নারী।বুধবার (১২ জুন) এমভি গ্লোরী অব শ্রীনগর-৮ লঞ্চে এ ঘটনা ঘটে। প্রসূতি সাহিদা বেগম ও তার স্বামী শাহীন ভোলরা লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ির বাসিন্দা।

জানা গেছে, লঞ্চে সন্তান জন্মের কারণে ওই দিনের লঞ্চ ভাড়াসহ এবং ওই প্রসূতি এবং শিশুর আজীবন যাতায়াত ভাড়া ফ্রি করেছেন লঞ্চ কর্তৃপক্ষ।

এমভি গ্লোরী অব শ্রীনগর-৮ লঞ্চের কেবিন ইনচার্জ মো. সুমন জানান, ওই নারী এবং তার স্বামী মিলে ঢাকা থেকে আমাদের লঞ্চের ডেকে করে লালমোহনের উদ্দেশ্যে রওনা করেন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করেই সাহিদা বেগম নামে ওই নারীর প্রসব বেদনা উঠলে তারা বিষয়টি আমাদের জানান। পরে আমরা তাকে লঞ্চের একটি কেবিনে নিয়ে যাই।

তিনি জানান, এরপর লঞ্চে কোনো ডাক্তার বা নার্স রয়েছেন কি না খোঁজ নিই। খোঁজাখুঁজির একপর্যায়ে একজন চিকিৎসকের সন্ধান পাওয়া যায়। ওই চিকিৎসকের সঙ্গে কয়েকজন নারী প্রসূতি সাহিদাকে সন্তান প্রসব করাতে এগিয়ে আসেন। তাদের প্রচেষ্টায় প্রসূতি সাহিদা বেগম ফুটফুটে কন্যাসন্তান প্রসব করেন।

এমভি গ্লোরী অব শ্রীনগর-৮ লঞ্চের পরিচালক মো. নাইম খান বলেন, লঞ্চে সন্তান প্রসব করা ওই প্রসূতিসহ তার স্বামীর ওই দিনের ভাড়া মওকুফ করা হয়েছে। এ ছাড়া আমাদের লঞ্চে ওই প্রসূতি মা এবং শিশুর আজীবন ফ্রিতে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

লঞ্চে সন্তান প্রসব, মা-নবজাতকের আজীবন ভাড়া ফ্রি

আপডেট সময় : ০৩:১৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪