ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম লম্বা চুল কেটে নতুন লুকে আর্লিং হালান্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিবিদ গ্রুপে কর্পোরেট নিষ্ঠুরতা: অন্তঃসত্ত্বা কর্মী বরখাস্ত, গর্ভেই সন্তানের মৃত্যু! শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন?

মক্কার সেই শিশু হজযাত্রীর মৃত্যু

বাবা মায়ের সঙ্গে পবিত্র হজ পালন করতে এসেছিল ছোট্ট শিশু ইয়াহিয়া মোহাম্মদ রমদান। হজের আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম গালফ নিউজ গতকাল বুধবার (১২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায়। মিসরের কাফর আল শেখ প্রদেশে ইয়াহিয়ার বাড়ি।বাবা মায়ের সঙ্গে সৌদিতে বসবাসকারী এই ইয়াহিয়ার ছবি কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করে তার মা। ছবিতে দেখা যায় শিশুটি পবিত্র কাবাতে ইহরাম পরে দাঁড়িয়ে অন্যদিকে তাকিয়ে হাসছে। ছবিটি মন কেড়েছিল নেটিজেনদের। পরবর্তীতে এই ছবিটি ছড়িয়ে যায় নেটদুনিয়ায়।

ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা যাচাই করতে পারেনি গালফ নিউজ। মক্কার একটি ভবনের ছাদ থেকে পড়ে ইয়াহিয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে দাবি করলেও মধ্যপ্রাচ্যের অন্যান্য সংবাদমাধ্যম জানিয়েছে, অতিরিক্ত গরমে হিটস্ট্রোক হয়ে ইয়াহিয়ার মৃত্যু হয়েছে।

গালফ টুডে নামের একটি সংবাদমাধ্যমে বলা হয়েছে, ইয়াহিয়ার পরিবার জানিয়েছে, ইয়াহিয়ার পরিবার যখন হজের আনুষ্ঠানিকতা পালন করছিল তখন কাবায় তার মৃত্যু হয়। কারণ, সেখানে যে গরম ছিল তা সে সহ্য করতে পারেনি।
মক্কায় মৃত্যু হওয়া ইয়াহিয়াকে জানাজা শেষে মক্কাতেই সমাহিত করা হয়েছে। সৌদিতে এবার যেসব হজযাত্রীর মৃত্যু হয়েছে তাদের মধ্যে ইয়াহিয়া মোহাম্মদ রমদান সবচেয়ে কম বয়সী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

মক্কার সেই শিশু হজযাত্রীর মৃত্যু

আপডেট সময় : ০৫:৫৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪